লক্ষ্মীপুরে মেঘনায় অভিযানে ৬ লাখ টাকার কারেন্ট জাল ও ইলিশ জব্দ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজী জব্দ করেছে মৎস্য বিভাগ। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) ভোর থেকে সন্ধা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিকেলে সাংবাদিকদের জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব মোঃ শামসুজ্জামান এর নেতৃেত্ব মেঘনা নদীতে অভিযানে চালানো হয়। এ সময় সহকারী কমিশনার নিরুপম মজুমদার, মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো: জসিম উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (রায়পুর) মোঃ রাশেদ হাসানসহ কোষ্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে ৩০,০০০ মিটার (মূল্য ৬,০০,০০০ টাকা) নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল প্রকাশ্যে পুঁড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ আল মাদীনা লিল্লাহ  বোডিং এবং পীর এ-কামেল হযরত বড়মিয়া সাহেব বাগদাদী (রহ:) দায়রা এতিমখানায় বিতরণ করা হয়

আরও পড়ুন