লক্ষ্মীপুর: মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগান কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর সমাপনী,পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ০৬ অক্টোবর (মঙ্গলবার) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আবু তারেক। উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক অনূর্ধ্ব-২০ রামগতি উপজেলা বনাম চন্দ্রগঞ্জ উপজেলা অংশগ্রহণ করে চন্দ্রগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয় এবং বালিকা অনূর্ধ্ব-২০ রামগতি উপজেলা বনাম সদর উপজেলা অংশগ্রহণ করে রামগতি উপজেলা চ্যাম্পিয়ন হয়।এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, কমিউনিটি পুলিশের সভাপতি শাহ মোহাম্মদ এমরানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার ওসিসহ অন্যান্যরা।
