লক্ষ্মীপুর:পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুর শহরের কাঁচাবাজার,চকবাজারে প্রশাসন অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক দামে পণ্য বিক্রয় , ক্রয় এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করা,লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইনে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪১,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার এবং জান্নাতুল ছিদ্দিকার নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ প্রতিষ্ঠানের কাছ থেকে ৪১ হাজার টাকা জরিমানা আদায় এসময় কাঁচাবাজার এবং মাছের বাজারের ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এই বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
