লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে ০৫ জুুন (বৃহস্পতিবার) দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায় এসময় লাইসেন্সবিহীন কৃষি পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘কৃষি বিপণন আইন, ২০১৮’ অনুযায়ী মো. নজরুল ইসলামকে ১০,০০০ টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী মো. খোরশেদ আলমকে ২০,০০০ টাকা এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় একই আইনের ৩৮ ও ৫১ ধারায় মো. মিলনকে ৮০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ,আনসার ও কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া জানান,৩ মামলায় সর্বমোট ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।
