লক্ষ্মীপুর: অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধে লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়েছে প্রশাসন। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল সিদ্দীকা। অভিযানে উপজেলার মেসার্স রাকিব ব্রিকস এবং মেসার্স মিরাজ এন্ড আসিফ ব্রিকস ভাটা সম্পূর্ণ গুটিয়ে দেওয়া হয়। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার। এর আগে গতকাল বধবার উপজেলার চর আফজল ইউনিয়নের মেসার্স আমানত ব্রিকস অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ভাটার ২ টি চুল্লি বিনষ্ট করা হয় এবং পানি ছিটিয়ে ভেঙ্গে ফেলে দেওয়া হয়। এ সময় ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের জন্য স্থাপিত অবৈধ স’মিল উচ্ছেদ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া জানান, ২ দিনে রামগতিতে ৩ অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসমসয় ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে চুল্লি বিনষ্ট করা হয় এবং পানি ছিটিয়ে ভেঙ্গে ফেলে দেওয়া হয়। অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
