ধানক্ষেতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মুস্তাকিম (৩৫)।শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের একটি কৃষিজমিতে এ দুর্ঘটনা ঘটে।নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার সন্ধানে ফটিকছড়িতে এসে কৃষি শ্রমিক হিসেবে কাজ করছিলেন।স্থানীয়রা জানান, সকালে আরও দুই শ্রমিকের সঙ্গে জলাবদ্ধ জমিতে ধানের চারা রোপণের কাজে নামেন মুস্তাকিম। এর আগে জমির পানিতে একটি বিদ্যুতের ছেঁড়া তার পড়ে থাকলেও বিষয়টি কেউ বুঝতে পারেননি।

কাজ করার একপর্যায়ে পানির সংস্পর্শে থাকা ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মুস্তাকিম। এ সময় তার সঙ্গে থাকা অন্য দুই শ্রমিকও ঝুঁকির মধ্যে পড়লেও তারা কোনোভাবে রক্ষা পান।খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন