প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে জুলাই-আগষ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ৬ শহীদের নামে কোরবানী এবং ১০০০ অসহায় গরীব, দুস্থদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। ০৮ জুন (রোববার) ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোল্লা বাড়িতে আনুষ্ঠানিক ভাবে কোরবানি গোশত ও ঈদ বিতরণ করা হয়।
আন্তজার্তিক সাহায্য সংস্থা সোয়াব ও আইএইচএইচ এর সহযোগীতায় এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রিয় কমিটির যুগ্ন আহবায়ক মাহবুব আলমের আয়োজনে রামগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০০০ জন দুস্থ ও গরীবদের মাঝে ঈদ সামগ্রি এবং শহীদ ৬ জনের কোরবানীসহ মোট ১৪ গরু জবাই করে গোশত বিতরণ করা হয়েছে।
এ সময় এনসিপি যুগ্ন আহবায়ক মাহবুব আলম, কেন্দ্রিয় সংগঠক কাওসার হাবিবসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি নিহত শহীদ পরিবারের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদ উপহার তুলে দেন।
