লক্ষ্মীপুর: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার দাবীতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন আয়োজন করেছে জেলা প্রাইভেট স্কুল এসোসিয়েশন (ওয়ামী) ২৩ জুলাই (বুধবার) বিকেলে প্রেসক্লাবের আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্যে (ওয়ামী) জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, গত ১৭ জুলাই বর্তমান সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোন বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেনা বলে জানায়। তিনি বলেন সারাদেশে প্রায় ৫০ হাজার বেসরকারী কিন্ডার গার্টেনসহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। এতে প্রায় ১ কোটি শিক্ষার্থী পড়াশুনা করছে।
সরকারের এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হবে বেসরকারী প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এ ছাড়া লক্ষ্মীপুর জেলায় প্রায় ৪৫০ টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে শুধু সদর উপজেলায় ১৩৫টি। সরকারের এই সিদ্ধান্তে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অবিলম্বে বেসকারী প্রতিষ্ঠান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবী জানাই। আমাদের মানা না হলে আগামী সপ্তাহে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি পেশসহ অন্যান্য কর্মসূচি নেওয়া হবে। এসময় ওয়ামী জেলা কমিটির সহসভাপতি রেজাউল করিম সুমন,সদর উপজেলা শাখা সভাপতি মো: হানিফ, চন্দ্রগঞ্জ শাখা সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,রামগঞ্জ শাখা সভাপতি এমরান হোসেন ও রায়পুর শাখা সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।
