লক্ষ্মীপুরের রামগতি অবৈধ ২ করাতকল গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে অবৈধ ভাবে গড়ে উঠায় সিকদার স মিল ও সাইফুল স মিল ২টি করাতকল গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে এই করাতকল গুলো গুঁড়িয়ে দেয়। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা আবদুল বাছেত সাংবাদিকদের জানান, লাইসেন্স না নিয়ে অবৈধ ভাবে গড়ে উঠা সিকদার ও সাইফুল স মিল দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করাতকল গুলো গুড়িয়ে দেয়। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন