লক্ষ্মীপুর: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি, পূর্বের ন্যায় টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও শতভাগ প্রথা পুনর্বহাল, দৈনিক মুজুরী ভিত্তিতে নিয়োগকৃত সকল কর্মচারীদের নিয়মিত করাসহ ৫ দফা দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে সরকারী কর্মচারীরা। ৩০ নভেম্বর (রোববার) সকালে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী,সহসভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, জেলা ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মহসিন কবির ভূঁইয়া, সহ-সভাপতি মো: মনিরুজ্জামান,সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মামুন,কালেক্টরেট সহকারী সমিতির সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে তাদের দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান এবং একই দাবীতে কেন্দ্রিয় সমাবেশ আগামী ৫ ডিসেম্বর ঢাকা শহীদ মিনারে সমাবেশে উপস্থিত থাকার জন্য সকল সরকারী কর্মচারীদের প্রতি উদাত্ত আহবান জানান।
