লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ঘি তৈরি করার অপরাধে ভ্রাম্যমান আদালত ১৮ ফেব্রুয়ারী (বুধবার) দুপুরে অভিযান চালিয়ে তাহেরা ফুড ইন্ডাস্ট্রিজ কে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার সাজিদা আক্তার সূচনা এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় বিএসটিআই পরিদর্শক জিল্লুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া বিকেলে সাংবাদিকদের জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ঘি তৈরি করায় ভ্রাম্যমান আদালত তাহেরা ফুট কে ৭০ হাজার টাকা জরিমানা করে এবং প্রস্তুতকৃত ভেজাল ঘি জব্দ ও বিনষ্ট করা হয়। পবিত্র রমজানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
