লক্ষ্মীপুরে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক সেপটিক ট্যাংক নির্মাণ

লক্ষ্মীপুর:লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে জোরপূর্বক প্রতিপক্ষের জমিতে সেপটিক ট্যাংক নির্মাণ করার অভিযোগ উঠেছে আব্দুস সহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।সোমবার (১৫-জুন) বেলা ১১টার দিকে একই ইউনিয়নের (৯ নম্বর-ওয়ার্ড) রামানন্দী গ্রামের মাসুদ মেম্বার বাড়ীতে গেলে গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের চোখে পড়ে সেপটিক ট্যাংক করার জন্য মাটি খুঁড়াখুঁড়ি দৃশ্য।তবে অভিযুক্ত আব্দুস সহিদ দাবি করছেন বাপ-দাদার সম্পত্তিতে নির্মাণ করার হচ্ছে তার সেপটিক ট্যাংক।অন্যদিকে সাবেক ইউপি সদস্য এ.কে.এম মাসুদের মা পারভীন জাহানারা বেগম মিলনের
দাবি বিরোধকৃত জমিটি তার (মৃত) স্বামী শাহাবুদ্দিনের খরিদকৃত জমি।

সরেজমিন গিয়ে জানা গেছে, দীর্ঘ বছর ধরে রামানন্দী গ্রামের মৃত ছিদ্দিক উল্ল্যাহ ছেলে আব্দুস সহিদের সাথে তার প্রতিবেশী মৃত শাহাবুদ্দিনের ছেলেদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে কয়েকবার সালিশি বৈঠক হয়েছে। তবে কোন বৈঠকের রায় মানতে নারাজ। কিন্তু অভিযুক্ত সহিদ কিছুদিন না যেতেই ফের শাহাবুদ্দিনের জমি দখল করার পায়তারা করে। কয়েকবার হামলা-মামলা করার অভিযোগ রয়েছে আব্দুস শহিদের বিরুদ্ধে। এছাড়া বাড়ীর অন্যান্য প্রতিবেশিদেরকেও মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।কিছুদিন পূর্ব চিকিৎসার জন্য শাহাবুদ্দিনের বড় ছেলে ও সাবেক ইউপি সদস্য এ.কে.এম মাসুদ ভারতে যান। অন্য ছেলেরা কর্মের সূত্রে এলাকা থেকে দূরে অবস্থান করছে।এ-সুবাধে তাদের প্রতিপক্ষ আব্দুস সহিদ জোরপূর্বক তাদের জমিতে সেপটিক ট্যাংক (মল-মূত্র) নির্মাণ করতেছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জাতীয় সেবা-৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং উভয়পক্ষকে শান্ত থাকতে বলা হলেও। আব্দুস সহিদ জোরপূর্বক কাজ করে যাচ্ছেন। ভুক্তভোগীরা জানান, কাজে বাধা দিতে গেলে আব্দুস সহিদ ও তার বোন শেফালী বেগম গালমন্দ করে এবং জীবননাশের হুমকি দেয়।লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এস-আই) মোবারক হোসেন জানান, গতকাল-৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এরপরও আব্দুস সহিদ কাজ করে যাচ্ছেন। (আজ) মাসুদ মেম্বারের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আব্দুস সহিদ আদালতে অনেকগুলো মামলা দায়ের করে। সেগুলো খারিজ হয়ে যায়। বর্তমানে তার দায়েরকৃত এ সংক্রান্ত দেওয়ানী মামলা আদালতে চলমান রয়েছে।

আরও পড়ুন