লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩ লাখ ১৯ হাজার শিশু কে খাওয়ানো হবে

প্রতিনিধি: আগামী ২৮ জুন জাতীয় এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে লক্ষ্মীপুর জেলায় মোট ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আসছে। এর মধ্যে (৬-১১ মাস) বয়সী ৩৮ হাজার ৯৭৬ জন কে নীল রঙের এবং ১২-৫৯ বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।জেলার ৬টি উপজেলার ৫৮ টি ইউনিয়ন ও পৌরসভা সমূহে এই কার্যক্রম চলবে। ১৪৮০ টি কেন্দ্রে ২২২ জন স্বাস্থ্য সহকারী,১৯৪ জন সুপারভাইজার,২৯৬০ জন সেচ্ছাসেবক এই কর্মসূচিতে থাকবে।
আজ ২৩ জুন (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলা অবহিতকরণ সভায় এই সব তথ্য জানানো হয়। জেলা সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আবু তারেক, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক ডা: নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী আবদুল মোমিন, জেলা তথ্য অফিসার বিশ^নাথ মজুমদারসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশু রোগ বিশেষজ্ঞ ডা: ইসমাইল হাসান বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের নানান থেকে মুক্ত রাখে। রাতকানা ও বিটটস স্পর্ট, দীর্ঘ মেয়াদি ডায়রিয়া, হাম ও মারাত্নক অপুষ্টির হাত থেকে রক্ষা করে। ভিটামিন এ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
এসময় জেলা প্রশাসক এম এম মেহেদী হাসান ক্যাম্পেইন চলাকালে সকল শিশুকে নিজ এলাকায় টিকাদান কেন্দ্রে নিয়ে ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান এবং যে কোন ধরনের গুজব সৃষ্টি হলে তার দিকে কান না দেওয়ার সবার প্রতি আহবান জানান। পরে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দদের নিয়ে প্রেস বিফ্রিং অনুষ্ঠানের আয়োজন করেন জেলা স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন