লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষায় ১ম দিনে ২৮৮ শিক্ষার্থী অনুপস্থিত

লক্ষ্মীপুর: আজ ০২ জুলাই (বৃহস্পতিবার) সারাদেশে শুরু হয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায়। লক্ষ্মীপুর জেলায় ১৬ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী সংখ্যা ৭০৫৩, আলীম ৮ টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ২০০৪, ভোকেশনাল ৪ টি কেন্দ্রে ৩৪৯ জন শিক্ষার্থী। এ দিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া বিকেলে সাংবাদিকদের জানান, এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে জেলায় এইচএসসিতে ১৮৯, আলিম ৮৯ এবং ভোকেশনাল বিভাগে ১০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অবাধ ও শান্তিপূর্ন ভাবে আয়োজন করার জন্য জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এবং পুলিশ মো: আবু তারেকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

 

আরও পড়ুন