লক্ষ্মীপুরে প্রথমবারের মতো নৌযান শুমারী শুরু হচ্ছে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলায় প্রথম বারের মতো নৌযান শুমারী শুরু হচ্ছে। আগামী (২০-২৯ আগষ্ট) এই শুমারী কার্যক্রম চলবে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানসমূহের ডাটাবেইজ প্রবর্তনের মাধ্যমে নৌযানসমূহ KInland Shipping Ordinance, 1976 Ges Merchant Shipping Ordinance, 1983 মোতাবেক নিবন্ধনে সহায়তা করবে এই শুমারি।
নদীমাতৃক বাংলাদেশে নৌপরিবহন খাতের সঠিক পরিসংখ্যানের অভাব দূর করতে ‘নৌযান শুমারি ২০২৬’ একটি মৌলিক ভিত্তি হিসেবে কাজ করবে। গুরুত্ব হিসেবে উল্লেখ করা হয় নৌযানের নিরাপত্তা, দুর্ঘটনা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ; নৌপরিবহন খাতে নিয়োজিত জনবলের (মালিক/নাবিক/শ্রমিক) মধ্যে নৌ-দূর্ঘটনা পরবর্তী  সঠিক ভুক্তভোগীকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান নাবিকদের দক্ষতা বৃদ্ধির নিমিত্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান। শুমারির মাধ্যমে প্রস্তুতকৃত ডাটাবেইজ নৌপরিবহন ব্যবস্থার নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের জন্য বিভিন্ন সংস্থা কর্তৃক ন্যাশনাল ডাটা হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে আজ রোববার (৯ আগষ্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নৌযান শুমারী উপলক্ষে জেলা পর্যায়ে অংশীজনের সমন্বয়ে আয়োজিত অবহিতকরণ সভায় এই সব তথ্য জানান জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মেজবা উল আলম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা মো: জসীম উদ্দিন প্রমুখ। এসময় কোস্টগার্ড, নৌপুলিশ, সাংবাদিক, জেলে প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এই শুমারী কার্যক্রম সফল করতে সকল শ্রেণী ও পেশার লোকদের সহযোগীতা কামনা করেন আয়োজকরা।

আরও পড়ুন