লক্ষ্মীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

লক্ষ্মীপুর: রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে (২৬-২৮ নভেম্বর) লক্ষ্মীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। সকালে জেলা শহরের দক্ষিণ তেমুহনী থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার পূর্বে বেলুন ও ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহ ও  প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো: আবু তারেক।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ,কে,এম ফজলুল হক এর সভাপতিত্বে ও উপজেলা কর্মকর্তা (সদর) ডা: আক্তারুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা,জেলা ভেটেনারী কর্মকর্তা ডা: গৌতম চন্দ্র দাস, কৃত্তিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা: আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ। প্রদর্শনীতে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৩৫ টি স্টল প্রর্দশন করা হয়।

আরও পড়ুন