নির্বাচনে কেন্দ্র দখল করে ফলাফল আদায়ের সুযোগ নেই লক্ষ্মীপুরে ইসি মো: সানাউল্লাহ

লক্ষ্মীপুর: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী এয়োদশ জাতীয় সংবাদ নির্বাচনে কেন্দ্র দখল করে ফলাফল আদায়ের সুযোগ নেই। তিনি নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। নির্বাচনে দায়িত্ব পালন কালে কেউ কোন পক্ষ অবলম্বন করার দায়িত্ব দেবে না। তার পরও কেউ যদি কমিশনের নির্দেশনা অমান্য করে তার জন্য কঠিন ভাবে ব্যবস্থা নেওয়া হবে।তিনি ২৬ জানুয়ারী (সোমবার) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মো: সানাউল্লাহ আরও বলেন, অনেক নির্বাচনে দেখেছি নির্বাচনে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা প্রার্থী ও স্থানীয় নেতার খাবার খেয়ে থাকেন। এবার সেই সুযোগ নেই কমিশন প্রত্যেক ব্যাক্তির জন্য আপ্যায়ন বিল প্রদান করছে। কোন প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা নেতার কাছ থেকে এগ্লাস পানি ও খাওয়া যাবেনা। নির্বাচন হবে একটি সুন্দর পরিবেশে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসার পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন,বিজিবি-৪ এর অধিনায়ক মোশারফ হোসেন, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন,পুলিশ সুপার মো: আবু তাহের, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো: আবদুর রশিদ প্রমুখ।

আরও পড়ুন