দাঁড়িপাল্লার গণজোয়ার ঠেকাতে আমিরে জামায়াতের আইডি হ্যাক করা হয়

লক্ষ্মীপুর:  লক্ষ্মীপুর সদর-৩ আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ঢাকা উত্তর মহানগর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি দল বলে মা-বোনরা বোরকার নিচে করে সীল নিয়ে এসে নির্বাচনী ব্যালটে ভোট দিবে। মা-বোনদের তারা অপমান করেছে। দাঁড়িপাল্লার পক্ষে মায়ের জাতির এ গণজোয়ারকে ঠেকানোর জন্য দলটি আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আইডিকে হ্যাক করা হয়েছে। সেক্রেটারী জেনারেলের আইডি হ্যাক করে নারী বিদ্বেষী বক্তব্য পোস্ট দিয়েছে। দলটি এখন হ্যাকার বাহিনীতে পরিণত হয়েছে।  শনিবার বিকেলে লক্ষ্মীপুর মান্দারী বাজারে দাঁড়িপাল্লার  নির্বাচনী গনমিছিল শেষে পথ সভায়  এ কথা বলেন তিনি।
রেজাউল করিম অভিযোগ করে বলেন, আমার আইডি হ্যাক করার জন্যও নাকি দলটি এক কোটি টাকা বরাদ্ধ করেছে। হ্যাক করে লাভ নেই, দাঁড়িপাল্লার সংযোগ হয়ে গেছে জনগনের সাথে। বিগত দিনে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে খুনি শেখ হাসিনা প্রমান করে গেছে তার বিরুদ্ধে রাজপথে ভূমিকা পালন করেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। যে দলের নেতাকর্মীরা ফাঁিসর মঞ্চকে বরণ করে নেয় তাকে ভয় দেখি লাভ নেই। জনগণ এসব অপকৌশল বুঝতে পারছে আগামী ১২ই ফেব্রুয়ারী জনগণ দাঁড়ীপাল্লা প্রতীকে ভোট দিয়ে এর জবাব দেবে।
বিএনপির ফ্যামেলী কার্ডের তীব্র সমলোচনা করে তিনি আরো বলেন, আমরা কাকে কার্ড দিবো সেটি বলি না, কার্ড হলো ভিক্ষা ভিত্তির সামীল। তারা বেকার ভাতা বলে সাড়ে ৪ কোটি যুবককে অপ্রমাণ করেছে। জামায়াতে ইসলামী তরুনদের কর্মসংস্থান করে দিতে চায়। আগামী বাংলাদেশ তাদের নেতৃত্বে গড়তে চাই।
এসময় জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওলানা নাছির উদ্দিন, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিনসহ অনেকে।
এর আগে মান্দারী বাজার থেকে দাঁড়িপাল্লার পক্ষে বিশাল গণমিছিল বের করে নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়কে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন