লক্ষ্মীপুর: জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত করতে হবে, জনগণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার বঞ্চিত ছিল, প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য মানুষ সংসদে যেতে পারলে জন আকাংখা পুরণ হবে,এক্ষেত্রে জামায়াতের দায়িত্বশিলদের সুপরিকল্পিত ভাবে মাঠে ময়দানে তৎপর হতে হবে। জনগণের নানামুখি সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে, সরকারী দান অনুদানে নায্য বন্টনে নিশ্চিত করনে সুদৃষ্টি রাখতে হবে।২২ মে (বৃহস্পতিবার) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এসব বলেন।চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেলের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, মোস্তফা মোল্লা, আবু খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
