লক্ষ্মীপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

লক্ষ্মীপুর: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে লক্ষ্মীপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে।  রবিবার (২৫ শে) মে সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলার উদ্বোধন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সহকারী কমিশনার (ভূমি) অভি দাসের এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,  মোশাররেফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা,  সহকারী কমিশনার মুজিবুর রহমান, হাসান মোহাম্মদ নাইম শেখ,  সোহান খন্দকার প্রমুখ
অনুষ্ঠানের পূর্বে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন  করা হয়। পরে বর্ণাঢ্য  র‌্যালি আয়োজন করা হয়। এই সময় মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল প্রদর্শণ করা হয়। আগামী ২৭ মে এই মেলা শেষ হবে। মেলার ভূমি বিষয়ক যে কোন ধরনের সেবা ও পরামর্শ পাওয়া যাবে বলে জানান আয়োজকরা ।

আরও পড়ুন