বাগান থেকে অজ্ঞাত যুবকের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আবির সাহা (৩৫)। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। নিহত আবির সাহা গোপালগঞ্জ পৌরসভার সাহাপাড়া এলাকার গৌর সাহার ছেলে। আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া নাম এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, স্থানীয় লোকজন বাগানের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহতের মুখ ও হাত বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম বলেন, উদ্ধার হওয়া লাশের হাত ও মুখ বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন