লক্ষ্মীপুরে গ্রাম আদালত সক্রিয় করার লক্ষ্যে কর্মশালা

লক্ষ্মীপুর: গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহন সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালা ০৮ ডিসেম্বর (সোমবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, জেলা সমাজ সেবার উপপরিচালক স্বপন কুমার হালদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, ইউএনডিপি প্রতিনিধি সুমন ফ্রান্সিস গমেজ (কমিউনিকেশন্স এন্ড আউটরিচ অ্যানালিস্ট),বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার মোহাম্মদ আবেদ উল্লাহ, প্রমুখ।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, গ্রামের ছোট খাটো অপরাধের বিষয়ক গ্রাম আদালত করার সুযোগ রয়েছে। মামলা জট কমাতে ব্যাপক ভূমিকা রাখতে পারে এই আদালত। প্রান্তিক জনগোষ্ঠীর সুবিচার পেতে এই আদালত ব্যাপক রাখছে। আপস মিমাংসার মাধ্যমে বিরোধ কমলে সমাজে শৃঙ্খলা বজায় থাকে। গ্রাম আদালতে মানুষ আরও উন্নত সেবা পাবে এমন প্রত্যাশা আমাদের সবাই। কর্মশালা বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিকর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা গ্রাম আদালত সক্রিয় করে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার নিশ্চিত করতে উপস্থিত সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

আরও পড়ুন