লক্ষ্মীপুরে আপ বাংলাদেশের লক্ষ্মীপুর আহবায়ক কমিটি গঠন

লক্ষ্মীপুর: ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। আবদুল হামিদ খান কে আহবায়ক এবং ইব্রাহিম খলিল শাকিল যুগ্ন আহবায়ক, আবদুল আল নোমান সদস্য সচিবসহ মোট ৬৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়। গত ২৬ অক্টোবর কেন্দ্রিয় কমিটির আহবায়ক আলী আহসান জুনায়েদ সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিফবুল্লাহ এবং প্রধান সংগঠক নাঈম আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে যুগ্ন আহবায়ক পদে ৬ জন এবং সদস্য সচিব পদে ১১ জনের নাম অর্ন্তভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন