লক্ষ্মীপুর: ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়/ প্লাবন ভূমি ও অভ্যন্তরীন জলাশয়ে পোনা মাছ অবমুক্তি কার্যক্রমের আওতায় সদর উপজেলার পিয়ারাপুর ওয়াবদা খালে উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তি করা হয়েছে। ৩১ আগষ্ট (রোববার) দুপুরে সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ওয়াবদা খালে কার্প জাতীয় প্রায় ১০০ কেজী মাছের পোনা অবমুক্ত করা হয়।এর আগে সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরীসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সরকারী প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুুক্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে মাছের পোনা তুলে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, রাজস্ব বাজেটের আওতায় ২৬ টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও পিয়ারাপুর রহমতখালী খালে অবমুক্তির মাধ্যমে এই কার্যক্রমের আওতায় মোট ৪২৫ কেজী কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তি করা হয়। দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য বিভাগ প্রতি বছরে এই কার্যক্রম করে থাকে।
