লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহর সমাজ সেবা কার্যালয়ের সমন্বয় পরিষদ ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি জেমসের নির্বাহী পরিচালক মো: আসাদুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো: আবদুল আজিজ, সহ-সভাপতি মো: সেলিম উদ্দিন নিজামী, যুগ্ন সম্পাদক পদে মো: হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মো: হারুনুর রশিদ,কোষাধ্যক্ষ মো: সামছুল আলম লিটু, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক মো: আলী নুর মামুন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শামছুন নাহার ও নির্বাহী সদস্য পদে তাসলিমা আক্তার নির্বাচিত হয়।শহর সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯ সে (মঙ্গলবার) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি পদে ৩ জন প্রার্থী থাকায় ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। পরে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার মো: শরীফ হোসেন ও মাজহারুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন। এর আগে বিনাপ্রতিদ্বন্দীতায় সহসভাপতি পদ ছাড়া অন্যান্য পদের প্রার্থীরা নির্বাচিত হয়। সহসভাপতি পদে প্রার্থীদের মধ্যে মো: আবদুল আজিজ ৪৫ ভোট, মো: সেলিম উদ্দিন নিজামী ৩২ ভোট পেয়ে নির্বাচিত। প্রার্থী নুর মোহাম্মদ মাত্র ৫ ভোট পেয়ে পরাজয় হয়।
