সফল’ প্রকল্পের অবহিতকরণ সভা: অভিবাসী পরিবারের আর্থিক সুরক্ষায় নতুন অঙ্গীকার

কুমিল্লা, ১৪ জানুয়ারি ২০২৬: কুমিল্লায় প্রত্যাগত অভিবাসী এবং তাদের পরিবারের স্থায়ী জীবিকায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘সফল’ (SHAFAL) প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।  ১৪ জানুয়ারি সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম সুইজারল্যান্ডের সহযোগিতায় এবং জাতিসংঘের ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (UNCDF)-এর কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (RMMRU) । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাইফুল ইসলাম জেলা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুলতানা রাজিয়া ।

সভাপতির বক্তব্যে মো: সাইফুল ইসলাম বলেন, “অভিবাসীরা আমাদের অর্থনীতির প্রাণশক্তি। ‘সফল’ প্রকল্পের মাধ্যমে তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা হলে তা কুমিল্লার সামগ্রিক উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে, সফল প্রকল্পের সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন “। UNCDF-এর ন্যাশনাল প্রোজেক্ট অ্যানালিস্ট মো. শরিফুল ইসলাম চৌধুরী প্রকল্পের বৈশ্বিক ও কারিগরি প্রেক্ষাপট তুলে ধরেন। RMMRU-এর প্রজেক্ট ম্যানেজার আফজাল হোসেন ও জেলা সমন্বয়কারী শাহাদাত হোসেন জানান, প্রকল্পের আওতায় প্রত্যাগত অভিবাসীদের প্রোফাইলিং, ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি (DFL) ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে ।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও টেকসই রেফারাল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে DEMO, TTC, WEWB, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, এনজিও, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম প্রতিনিধিসহ মোট ৫৪ জন অংশীজন অংশগ্রহণ ও মতামত, এবং SDC এবং UNCDF এর সহযোগিতায় সফল প্রকল্পে সহযোগিতার মতামত ব্যাক্ত করেন। উন্মুক্ত আলোচনা পর্বে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রতিনিধি (DEMO, TTC, WEWB), প্রবাসী কল্যাণ ব্যাংক ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন । তারা জেলা পর্যায়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও টেকসই রেফারাল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন